সাজা ভোগের পর দেশে ফিরেছে ৩ কিশোর-কিশোরী
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে তিন বছর কারাভোগ শেষে এক কিশোরী ও দুই কিশোর দেশে ফিরেছেন।
ফেরত আসা দুই কিশোরের বাড়ি নড়াইল ও বরিশাল জেলায়। আর কিশোরীর বাড়ি যশোরের শার্শায়। তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় কারো নাম পরিচয় প্রকাশ করা হলো না।
ওসি আখতার বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করে। কোলকাতা শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তারা পুলিশের হাতে আটক হন।
"অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে বুধবার রাতে ভারত সরকারের দেয়া ‘বিশেষ পাশের’ মাধ্যমে তারা ফেরত আসেন।"
তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা করেছে বলে জানান তিনি।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।
