২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুদিনব্যাপী লালন উৎসব

পাবনায় মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী লালন উৎসব।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করছে পাবনা লালন স্মৃতি পরিষদ।

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

উৎসবের সভাপতি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন সংগীত পরিবেশনের পাশাপাশি এ উৎসবে থাকবে লালনের দর্শন এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা পর্ব।

বাংলাদেশের লোক সংস্কৃতিক এবং লালনের ধর্ম নিরপেক্ষতাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য।

উৎসবে শিল্পী ফরিদা পারভীন ও টুনটুন বাউলসহ অন্য লালন গীতি শিল্পীদের সংগীত পরিবেশনের কথা রয়েছে বলে তিনি জানান। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, পাবনা লালন স্মৃতি পরিষদের মনিরুল ইসলাম, জাকির হোসেন, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি মুরশাদ সুবহানী, পৃষ্ঠপোসক ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক অচিন্ত্য কুমার ঘোষ প্রমুখ।

</div>  </p>