২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটায় ১১০ জেলে আটক

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার করে তীরে ফেরার পথে বরগুনায় ১১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

কোস্ট গার্ড জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়।  এ সময় সাতটি মাছ ধরার ট্রলার ও শতাধিক মণ ইলিশ জব্দও করা হয়।

পাথরঘাটা কোস্ট গার্ড কমান্ডার লে. রাহাতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ অক্টোবর ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে এসব জেলেরা মাছ ধরা ট্রলার গভীর সাগরে চলে যায়।  সেখানে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করে বরফ দিয়ে মজুদ করে রাখে।

১৫ অক্টোবর রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে এসব জেলেরা তীরে আসতে শুরু করে, তাই তাদের আটক করা হয়।