গৃহায়ন ও শিল্পে নতুন সচিব
শিল্প সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত সচিব হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী আগামী ২৬ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
আলাদা আদেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পবন চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।
