২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৩৯ জন উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়ায় ‘পাচারের চেষ্টার সময়’ চট্টগ্রাম থেকে ৩৯ জনকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 02:11 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজারের চকরিয়ামুখী শাহ আমিন পরিবহনের একটি বাস থেকে তাদের উদ্ধার করা হয়।

তবে এ সময় দালালচক্রের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

ওসি মহসিন বলেন, “কক্সবাজারের চকরিয়া হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য তাদের সিলেট, শরীয়তপুর ও নরসিংদী থেকে চট্টগ্রামে এনে জড়ো করা হয়েছিল।”

চকরিয়া নিয়ে যাওয়ার সময় শাহ আমানত সেতু এলাকায় বাসটি আটক করে তাদের উদ্ধার করা হয় বলে জানান ওসি।  

উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে বলেছেন, নরসিংদীর এক লোক দুই লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে চট্টগ্রামে নিয়ে আসে। তাদের সবার মোবাইল ফোন দালালরা নিয়ে গেছে।

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।