২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে চলন্ত ট্রাকের উপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 09:30 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের জেল রোডে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান।

নিহত খলিল হোসেন (৪৫) বগুড়ার সদর উপজেলার ধর্মপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে।

ওসি আলতাফ বলেন, “ময়দা বোঝাই একটি ট্রাকে ময়দার বস্তার উপর খলিল বসে ছিলেন। জেল রোড দিয়ে ট্রাকটি যাওয়ার সময় ডিসের তারে ধাক্কা লেগে তিনি সড়কের উপর উপুড় হয়ে আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

চালকসহ ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।