গোপালগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষ, নিহত ১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ-গান্ধিয়াশুর সড়কের উপজেলার পশ্চিম চকপুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি আবদুল লতিফ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই স্থানে পল্লী বিদ্যুতের পিলার বোঝাই একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে আসতে থাকা নসিমনের চালক দিলীপ ঢালী গতিরোধ করতে না পেরে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন।
"এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।"
স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে বলেও জানান ওসি আবদুল লতিফ।
