পুকুরে লুকোচুরি খেলতে গিয়ে মৃত্যু
ফেনী শহরে পুকুরে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলার সময় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
ফেনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল জানান, বাড়ির লোকজনের সঙ্গে পুলক গোসল করতে পুকুরে নামেন। এ সময় বন্ধুদের সঙ্গে তিনি ঘাটের সিঁড়ির নীচে লুকোচুরি খেলা করছিলেন।
পানিতে ডুব দিয়ে সিড়িঁর নীচে যাওয়ার অনেকক্ষণ পরও ফিরে না আসায় খুঁজে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
