২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের সাক্ষাৎ

সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও আহরণে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার বিকালে নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল ফরিদ হাবিব বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌপ্রধান তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে নৌবাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত করেন তিনি।

ফরিদ হাবিব রাষ্ট্রপতিকে জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন, আইভরি কোস্ট, দক্ষিণ সুদান ও মালিতে বাংলাদেশ নৌবাহিনীর ৫০০ সদস্য কর্মরত রয়েছেন।

এর মধ্যে দক্ষিণ সুদানে ১২টি নৌযানে নিয়োজিত রয়েছেন ২০০ সদস্য।

নৌবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।