২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল করিমকে চীনে রাষ্ট্রদূত নিয়োগ

মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমকে চীনা মিশনের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৯৮৪ সালে বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া ফজলুল করিম এর আগে ইতালি, সৌদি আরব এবং জর্ডানেও একই দায়িত্বে ছিলেন।

পেশাদার এই কূটনীতিক নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটন ও জাকার্তায় বাংলাদেশ দূতাবাস, ইসলামাবাদ হাই কমিশন এবং হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।  

ফজলুল করিম লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে।