২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ আটক ২৩

বেনাপোলের সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ২৩ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার দৌলতপুর মাঠ থেকে ১৯ জন ও পুটখালি সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৬ জন নারী, ১৪ জন পুরুষ ও তিনটি শিশু রয়েছে। এদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও যশোর জেলার বিভিন্ন উপজেলায়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ পথে ভারতে মানুষ পাচারের খবর পেয়ে পুটখালি বিজিবির টহলদল অভিযান চালায়।

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।