২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ৩ লাখ মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ১৩০ কেজি ইলিশ আটক করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 12:12 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চাঁদপুরের মোহনা, হরিণা ফেরিঘাট, মোহনপুর, বহরিয়া, আকনঘাট, লগিমারারচর, রাজরাজেস্বর ও হাইমচর এলাকায় অভিযান চালিয়ে জাল ও ইলিশ আটক করা হয়।

তবে এ অভিযানে কোনো জেলেকে আটক করা হয়নি।

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে চাঁদপুর পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।