সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে চুরি
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘরের ভিতরে ঢুকে দেখা যায় আলমিরা ও ফাইল কেবিনেট ভাঙা পড়ে রয়েছে।
এসবের মধ্যে মুল্যবান কাগজপত্র ও মুক্তিযোদ্ধাদের তালিকা খোয়া গেছে।
সরকার মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ নিয়ে সম্প্রতি ১টি প্রজ্ঞাপন জারি করায় তালিকা থেকে বাদ পড়তে পারেন এমন অমুক্তিযোদ্ধাদের একটি অংশ এ চুরির সাথে জড়িত রয়েছে বলে ধারণা করছেন আক্তার হোসেন।
তিনি বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতিও চলছে।
