দিনাজপুরে ট্রাকচাপায় শিশু নিহত
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা আড়ইটার দিকে উপজেলার হাবড়া এলাকায় দিনাজপুর-পার্বতীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজমিরা (৬)উপজেলার গুলশান নগর এলাকার আমিনুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন জানান, তাজমিরা অটোরিকশা থেকে সড়কে নেমে দাঁড়ালে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
