২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুবিতে ‘ছাত্রলীগের’ বাধায় শিক্ষক নিয়োগ স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বাধার মুখে একটি বিভাগে প্রভাষক নিয়োগ স্থগিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরুর কথা ছিল সকাল ১০টায়।  

“কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাধা দেওয়ায় ওই পরীক্ষা স্থিগিত করা হয়েছে,” বলেন মুজিবুর।

এ ব্যাপারে উপাচার্য‌ অধ্যাপক ড. মো. আলী আশরাফ জানান, অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক মাহমুদর রহমান মাসুম বলেন, “এখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী আছে কিনা আমি জানি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।”