টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক লাখ উদ্ধার করেছে বিজিবি।
তিনি বলেন, এর মধ্যে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩ টায় নাফনদীর ৪ নম্বর স্লুইচ গেইট থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার ও মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।
এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে রাত সাড়ে ৮টায় নাফনদীর জালিয়ারদিয়া এলাকা থেকে ট্রলারসহ ৭১ হাজার ছয়শ’ এবং রাত সাড়ে ১০ টায় নাফনদীর ৫ নম্বর স্লুইচ গেইট থেকে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবার আরো একটি চালান।
তবে ওই দুইটি অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
