২১ টন ইলিশ এতিমখানায়
মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক হওয়া প্রায় ২১ টন ইলিশ মাছ এতিমখানায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক।
অভিযানে প্রায় ২০ কোটি টাকা মুল্যের জাল আটক করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
প্রজনন মৌসুম হওয়ায় ৫ অক্টোবর থেকে আগামী ১৫ অক্টোবর ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার।
গত ২৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ সংরক্ষণ ও মাছের ডিম ছাড়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শেষ মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। ভোলার মনপুরা থেকে নিয়ে আসা ইলিশ চাঁদপুর বড় স্টেশন রোড মোকামে তুলছেন জেলেরা। ছবিটি রোববার তোলা।ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বন্ধে সাফল্য আসলে ভবিষ্যতে ভিজিএফ কার্ডের মাধ্যমে জেলেদের সহায়তা আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সচিব সেলিনা আফরোজাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
