২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ১৬টি সোনার বারসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ১৬টি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 02:21 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, রোববার গভীর রাতে টঙ্গীর নিমতলী চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সোনার বারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল (২৪) নরসিংদীর শ্রীনগর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

এসআই আব্দুল কুদ্দুস বলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রাইভেটকারটি ভাড়া নিয়ে রাসেল নরসিংদী যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে রাত ২টার দিকে টঙ্গীর নিমতলী চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি করে আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যের এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার ও রাসেলকে আটক করা হয়।

তার বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান এসআই কুদ্দুস।