২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ড্রামের ভেতর শিশুর লাশ, সৎ মা গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 11:56 AM

Updated : 25 Apr 2022, 04:48 PM

যাত্রাবাড়ীর থানার ওসি অবনি শংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে ধলপুরের একটি বাসার টয়লেটে ড্রামের ভেতর থেকে মাইমুনা নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।

“মেয়েটির দেহ উপুড় করে ড্রামের মধ্যে ঢোকানো ছিল। তার বাঁ হাতের কব্জি ছিল ভাঙা।”

মাইমুনার বাবা আব্দুর রাজ্জাক ওয়াসার স্টোর কিপার। মা ফুলমতি (৬০), দ্বিতীয় স্ত্রী সুমাইয়া ইসলাম শারমিন, মাইমুনা ও তিন মাস বয়সী আরেক শিশু সন্তান নিয়ে রাজ্জাক ওই বাসার চতুর্থ তলায় বসবাস করতেন।

ওসি জানান, রাজ্জাক গত বৃহস্পতিবার মাদারীপুরে গ্রামের বাড়িতে যান। অন্য সময় মাইমুনা দাদীর সঙ্গে ঘুমালেও বৃহস্পতিবার রাতে শারমিন তাকে নিজের কাছে ঘুমাতে বলেন।

মাইমুনার দাদী শুক্রবার ভোরে টয়লেটে গিয়ে ড্রামের ভেতর নাতনির লাশ দেখে চিৎকার দেন। তার চিৎকারে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ওসি বলেন, “প্রতিহিংসার বশে সৎ মা শারমিনই মেয়েটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।