২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় সংঘর্ষে ভ্যানচালক নিহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুদলের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বুধবার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজার সংলগ্ন খালিশা খুটামারা সবুজপাড়া গ্রামে এ সংঘর্ষে হয়।

নিহত আলমগীর হোসেন (৩৫) একই এলাকার খয়রাত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, এলাকার এছাহাক আলীর ছেলে জাহেদুল ইসলামের সঙ্গে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল।

“বিকালে জাহেদুল ইসলাম বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে রফিকুল ইসলাম তাকে বাধা দেয়। এ নিয়ে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ভ্যানচালক আলমগীর হোসেন প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান।”

ওসি মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলাম (৫৫), সালেহা বেগম (৩২) ও রজব আলী (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।