মুন্সীগঞ্জে নারীর লাশ উদ্ধার, আটক ২
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আকরাম হোসেন ও শফিকুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, রাতে খাবারের পর ঘুমাতে যান সুফিয়া বেগম।
সকালে সুফিয়ার পুত্রবধূ পানি আনতে গিয়ে ধানক্ষেতে শাশুড়ির লাশ দেখতে পান এবং এরপর পুলিশে খবর দেয় প্রতিবেশীরা।
রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
