২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড়ে বাসের ধাক্কায় নিহত ৩   

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন, আহতও হন তিন জন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 05:28 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-খাগড়াছড়ি সড়কের পাতাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) রামগড় সার্কেল মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন ধনা মিয়া (২৬) ও মো. আলম (২৮)।

আহতদের মধ্যে নুরুল আলম (৪২) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের নাম জানা যায়নি।  

রামগড় থানার ওসি জোবায়েরুল হক জানান, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস রামগড়ের পাতাছড়া পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। নিহতরা সিএনজি অটোরিকশায় করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে খাগড়াছড়ি আসছিলেন বলে পুলিশ জানায়।