২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল ৮ বসতঘর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সাতকানিয়া স্টেশনের কর্মকর্তা মো. সেলিম জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে কাঞ্চনা ইউনিয়নের বকশির খিল এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার আগে বকশির খিল এলাকার আটটি কাঁচা বসতঘর পুড়ে যায়।

অগ্নিনির্বাপক কর্মকর্তা সেলিম বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।