২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে একটি প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা দিলে এক বৃদ্ধা ও এক কিশোরীর মৃত্যু হয়েছে, আহত হন একই পরিবারের আরো তিন জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 10:46 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

গোড়াই হাইওয়ে থানার ওসি যুবায়দুল আলম জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকারের মালিকের মা মনোয়ারা বেগম (৭০) ও গৃহকর্মী ডলি (১৫)।

আহতরা হলেন প্রাইভেটকার মালিক ব্যাংক কর্মকর্তা খাদেম শফিউল আলম, তার স্ত্রী নিগাদ আনজুম নীলা ও মেয়ে তাহরীন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের বাড়ি চুয়াডাঙা জেলায় বলে পুলিশ জানিয়েছে।

ওসি যুবায়দুল আলম আরো জানান, খাদেম শফিউল আলম নিজেই গাড়িটি (ঢাকা মেট্রো গ ৩৩-৫৪৫৩) চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি চুয়াডাঙ্গা যাচ্ছিলেন।

ক্যাডেট কলেজের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয় এবং দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে গুহকর্মী ডলির মৃত্যু হয়।

আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মনোয়ারা বেগম মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি যুবায়দুল।