চট্টগ্রামে বাস চাপায় রিকশাযাত্রী নিহত
চট্টগ্রামের বায়েজিদ থানার ট্যানারি বটতলা এলাকায় বাসের নিচে চাপা পড়ে এক রিকশাযাত্রীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় আহত রিকশা চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়েজিদ থানার এএসআই রাজীব কান্তি দে জানান, হাটহাজারী সড়কের ট্যানারি বটতল এলাকায় পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস রিকশাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।
তার কোনো পরিচয় পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
