২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডার হুইলের আঘাতে বিনোদন কেন্দ্রে কর্মচারীর মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বেসরকারি বিনোদন কেন্দ্র ‘আনন্দ নগর’ -এ ওয়ান্ডার হুইলের আঘাতে তাদের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 08:26 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

আনন্দনগরের ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, সোমবার বিকালে এ দুর্ঘটনায় মৃত মিজানুর রহমান (৩৫) আনন্দনগর সংলগ্ন কাফ্রিখাল গ্রামের রুস্তম আলীর ছেলে। গত ৫ বছর ধরে তিনি ওয়ান্ডার হুইলটি চালাচ্ছিলেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের ভীড় বেড়ে যায়। বেলা ৫টার দিকে ওয়ান্ডার হুইল চালানোর পর সেটির ধাক্কায় মাথা ফেটে যায় মিজানুরের। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, ঘটনাটি গোপন রাখার চেষ্টা করছিল আনন্দনগর কর্তৃপক্ষ। খবর পেয়ে লাশ থানায় আনা হচ্ছে।