যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ফুল-মিষ্টি-ফল
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ঈদের শুভেচ্ছা ও খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার নিয়ে যান তার সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম, সাইফুজ্জামান শিখর ও সহকারী প্রেস সচিব নুরএলাহি মিনা।
নুরএলাহি মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছার সঙ্গে ফুল, মিষ্টি ও ফল পাঠিয়েছেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন বলে জানিয়েছেন মিনা। একইসঙ্গে ঈদ ও স্বাধীনতা দিবসের সময় তাদের জন্য খবর পাঠানোয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
