নরসিংদীতে ঈদের জামাত অনুষ্ঠিত
দেশের অন্যান্য স্থানের মত নরসিংদীতেও কোরবানির ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় শহরের পশ্চিম দত্তপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, কাউরিয়া পাড়াস্থ পৌর ঈদগাহ, গাবতলী জামেয়া কাশেমিয়া ময়দান, জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দান এবং মনোহরদীর পীরপুর ঈদগাহ ময়দানসহ বিভিন্ন ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়।
হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন ঈদগাহ ময়দানে কোরবানিতে অংশ নিয়ে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।
