বরিশালে ঈদ জামাত অনুষ্ঠিত
বরিশালে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন বেগ।
প্রধান জামাতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক মো. শহীদুল আলমসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।
পরে সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে বিভাগের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে, সকাল ৯টায়। অন্তত ২০ হাজার মুসল্লি এখানে একত্রে ঈদের জামাত আদায় করেন।
এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডসহ বরিশালের বিভিন্ন স্থানে ছোট বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
