২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান জামাত

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 10:55 AM

Updated : 22 Aug 2022, 08:39 PM

সোমবার সকাল ৮টায় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায়ও সেখানে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।

জেলা ছাড়াও বাইরের কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

মুক্তিযুদ্ধের আগে ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটে ঈদের প্রধান জামাত হতো। স্বাধীনতার পর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শহরের আলীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত স্থানান্তর হয়।

ষাটগম্বুজ মসজিদে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মীর শওকাত আলী বাদশা, জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জেলা প্রশাসক মু. শুকুর আলী, পুলিশ সুপার মো. নিজামূল হক মোল্লাসহ প্রশাসনের কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৯টায়, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদে সাড়ে ৮টায় এবং শহরের পুরাতন কোর্ট মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনে আলোসজ্জ্বা করা হয়। ঈদের দিন দুপুরে বাগেরহাট জেলা কারাগার, সরকারি শিশু সদন ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।