রাজশাহীতে ট্রাকচাপায় যুবক নিহত
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কার্তিকপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি সফিউল আলম জানিয়েছেন।
তিনি বলেন, “হাসান বাড়ি থেকে সাইকেল করে তাহেরপুর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে বালিবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাংচুর করে ও ট্রাকে আগুন দেয়।”
পরে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ কর্মকর্তা সফিউল।
