অজ্ঞানপার্টির কবলে ১৫ গরু ব্যবসায়ী
রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং পশুর হাটে অজ্ঞান পার্টির কবলে পড়ে ১৫ গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার ভোররাতে তাদের হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।
রূপনগর থানার ওসি সিকদার মোহাম্মদ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গভীর রাতে নিজেরা খিচুড়ি রান্না করে খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“অজ্ঞানপার্টির সদস্যরা খিচুরির সঙ্গে কৌশলে কিছু মিশিয়ে দেয়ায় সকলে অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে আাটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৫৩ হাজার টাকা নিয়ে গেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
