২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 11:23 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত মুজাম আলি (৩৬) উপজেলার শিবনগর গ্রামের সবেদ আলির ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার নরেন্দ্রপুর মাঠে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের পাশে নরেন্দ্রপুর মাঠের মধ্যে ব্যাটারি চালিত একটি অটোরিকশা পড়ে থাকতে দেখে টহল পুলিশের একটি দল।

“লাশের পাশে একটি ঘড়ি ও কিছু টাকা পাওয়া যায়।”