সিএনজি স্টেশনে বাসে আগুন, আহত ১
চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় একটি বাসের গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার পূর্ণচন্দ্র ম্যুৎসুদ্দি জানান, গ্যাস নেয়ার সময় পাইপ ছিদ্র হয়ে বাসটিতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভাতে সক্ষম হয় বলে জানান তিনি।
তিনি জানান, গ্যাস নেয়ার সময় বাসটিতে যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
