২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে ট্রেন থেকে পড়ে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

জিআরপি থানার এসআই মো. কামাল হোসেন জানান, নিহত যুবকের নাম জামাল (২৬)।

তিনি বলেন, “শুক্রবার সকাল ৯টার দিকে স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফরমে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় নিচে পড়ে আহত হন জামাল।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল চারটার দিকে জামালের মৃত্যু হয়, বলেন এসআই কামাল।