২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজবাড়িতে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত ফাতেমা বিবি (৭৫) আবু তাহেরের মা।

আহতরা হলেন- তাহেরের স্ত্রী শামসুন নাহার (৩৮), ছেলে মুসলিম উদ্দিন (৭), মেয়ে রাশেদা আক্তার প্রিয়াংকা (১২), হোসনে আরা আক্তার মুক্তা (১৫) ও ফারজানা আক্তার স্মৃতি (৯)।

কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু তাহেরের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

“দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফাতেমা বিবি তার নিজ কক্ষেই পুড়ে মারা যান। ওই পরিবারের পাঁচ জন আগুনে আহত হয়েছেন।”

স্থানীয়রা ‍আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নুরুল আনোয়ার।