কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।
মুরাদনগর থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আকবপুর ইউনিয়নের ঘোড়ারশাল ব্রিজে কাদিরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে কাদির, কনস্টেবল শরীফ ও আলমগীর গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই কাদিরকে মৃত ঘোষণা করেন।
আহত শরীফ ও আলমগীরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি নাজিমউদ্দিন জানান।
