২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দেবরের কোপে ভাবির মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পারিবারিক কলহের জের ধরে দেবরের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত জুয়েনা বেগম (২৬) উপজেলার হরিষপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

মনোহরদী থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দেবর সুমন মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন জুয়েনা।

এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে সুমন পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।