২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে থেকে দেশে ফিরল ৩২ বাংলাদেশি

মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩২ বাংলাদেশি।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

মঙ্গলবার সকালে এক পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ।

টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাজমুস সাদাত সৌম্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে মিয়ানমারে ১নং পয়েন্ট অব এন্ট্রি অ্যান্ড এক্সিট এলাকায় বিজিবির অপারেশন অফিসার এবং মিয়ানমারের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের স্টাফ অফিসার পর্যায়ে বৈঠক হয়।

ওই বৈঠকের পর তাদের হস্তান্তর করে মিয়ানমার।

তারা হলেন, চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার নয়াপাড়ার নুর মোহাম্মদ, আবুল হাশেম,  চুনতি এলাকার কামাল হোসেন, জসীম উদ্দিন, বাঁশখালী উপজেলার শেকেরখিল এলাকার আবদুল জব্বার, পটিয়ার চকরাশিল এলাকার মোহাম্মদ নুর।

অন্যদের মধ্যে রয়েছেন, কক্সবাজারের মোহাম্মদ রফিক, আজিজুর রহমান, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জুবায়ের, আনোয়ার সাদেক, জালাল আহমদ, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ ছালাম।

টেকনাফের সৈয়দ হাসান, আবুল কালাম, জাবের আলম, আমির হোসেন, ইয়াসিন, জিয়াবুল হক, ইসহাক, সাদ্দাম, হাবিবুল্লাহ, জোবায়ের, ছলিম, হোসেন, ইসমাইল, সিরাজ, দীন মোহাম্মদ ও আবুল কালাম।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পাইকপাড়ার মজনু মিয়া ও আবদুর রাজ্জাক।

টেকনাফ থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, ফেরত আনা ৩২ বাংলাদেশিকে টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।