২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সুটকেসে যুবকের গলাকাটা লাশ

নারায়ণগঞ্জের বন্দরে একটি সুটকেসের ভেতর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 03:51 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে ওই যুবকের (৩২) লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় জানা যায়নি।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, কুড়িপাড়া এলাকায় রাস্তার পাশে সুটকেসটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুটকেস উদ্ধার করে খোলার পর গলাকাটা লাশ দেখতে পায়।

“ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ সুটকেসে ভরে ফেলে গেছে।”