২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ পাউন্ড সাপের বিষসহ আটক ৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি বাড়ি থেকে ১২ পাউন্ড গোখরা সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 01:35 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য প্রায় ৬৮ কোটি টাকা বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, শনিবার ভোর রাতে ক্ষেতলাল উপজেলার বাঘোপাড়া গ্রামের একটি বাড়ি থেকে এসব সাপের বিষ উদ্ধার করা হয়। এর দাম প্রায় ৬৮ কোটি টাকা।

তিনি বলেন, “বিদেশে পাচারের উদ্দেশ্যে কোবরা সাপের বিষ বাঘোপাড়া গ্রামের ফারুক হোসেনের বাড়িতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিষসহ পাঁচজনকে আটক করে।”

আটকরা হলেন-ক্ষেতলাল উপজেলার সূর্যগঞ্জ গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোজাম্মেল হক, একই উপজেলার সরদারপাড়া গ্রামের আবদুল ওহাবের ছেলে এনামুল হক, নওগাঁর সাপাহার উপজেলার ক্ষেতলাল গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সোহাগ হোসেন, জামালপুরের মেলামদহ উপজেলাল বেততৈল গ্রামের মঈনুদ্দিনের ছেলে মতলেব হোসেন ও পাবনার ফরিদপুর উপজেলার রাহবনাগ্ধা গ্রামের গোলজার হোসেনের ছেলে মোর্শেদ আলী।

</div>  </p>