মেঘনায় আটকা পড়া ফেরি ২৫ ঘণ্টা পর ছুটলো
লক্ষ্মীপুর থেকে ভোলা যাওয়ার পথে মেঘনার ডুবোচরে যানবাহনসহ আটকে পড়া ফেরি কনকচাঁপা ২৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটে যাওয়ার পথে ১৪টি যানবাহন নিয়ে ভোলার সীমানায় মেঘনার বঙ্গের চরে আটকা পড়ে ফেরি কনকচাঁপা।
এরপর ফেরির যাত্রীরা বিভিন্ন ট্রলারে করে ওইদিনই ঘাটে পৌঁছে নিজ নিজ গন্তব্যে চলে যায়।
আবু আলম হাওলাদার জানান, শনিবার সকাল ৬টার দিকে ভরা জোয়ারের সময় ফেরি চালু করলে ডুবোচরে আটকে থাকা অবস্থা থেকে ফেরিটি ছুটে যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে ফেরিটি ইলিশা ঘাটে নোঙর করে।
