২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতেও রাস্তা সংস্কার চলবে: ওবায়দুল কাদের

ঈদ ও পূজা সামনে রেখে বৃষ্টি হলেও রাস্তা সংস্কার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 08:45 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শুক্রবার গাজীপুরে তিনি বলেন, “আমরা ধরে নেব ঈদ ও পূজা  পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হবে। বৃষ্টিও চলবে রাস্তায় মেরামত কাজও চলবে। যে কোনো অবস্থায় রাস্তাকে আমরা সচল রাখব।”

বিকালে শ্রীপুরে মাওনা-চৌরাস্তায় ফ্লাইওভার নির্মাণ কাজ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেন নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, চারলেনের যে অংশে সেনাবাহিনী কাজ করছে, তা তারা সুন্দরভাবে করছেন। তারপরও তা নিয়ে কথা হচ্ছে। 

এ ব্যাপারে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের সমালোচনা আমাদের শুদ্ধি করে, আমাদের ওই সমালোচনা সহ্য করতে হবে। তবে সেনাবাহিনীকে বিতর্কিত করা আমাদের কারো উচিৎ হবে না।”

ঈদে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কড়া নজরদারী  থাকবে বলে মন্ত্রী জানান। 

এ সময় চারলেন প্রকল্পের পরিচালক কর্নেল যুবায়ের সালেহীন, প্রকৌশলী মো. হাফিজুর রহমান, সড়ক ও জনপথের ময়মনসিংহ জোনের তত্ত্বাধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।