২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কামাল হোসেন জানান, শুক্রবার সকালে মহাসড়কে সদর উপজেলার অলিপুর এলাকায় এবং ভোর রাতে মাধবপুর উপজেলার বাকলাইল এলাকায় গাড়িচাপায় এ দুজন নিহত হন।

এরা হলেন হবিগঞ্জ সদরের অলিপুর গ্রামের মৃত শাহবাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪০) এবং অজ্ঞাত পরিচয় ষাটোর্ধ্ব এক ব্যক্তি।

স্থানীয়দের উদ্ধৃত করে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে হাবিবুর অলিপুর এলাকার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এতে বিক্ষুব্ধ জনতা আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআই কামাল জানান, ভোর রাতে মহাসড়কে মাধবপুর উপজেলার বাকশাইল এলাকায় একটি গাড়ির চাপায় মারা যান পঞ্চাশোর্ধ এক ব্যক্তি।

পরে ভোর সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।