২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ড্রাম বিস্ফোরণে ভ্যানচালক নিহত

রাজধানীর কদমতলী এলাকায় ড্রাম বিস্ফোরণে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

নিহত স্বপন (২৬) গাজিপুরের পুবাইলের আবুল হোসেন ছেলে। সে কাভার্ড ভ্যানের চালক ছিল।

শুক্রবার দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডের সেন্টু সিএনজি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে খালি ড্রাম নিয়ে একটি কাভার্ডভ্যান চালিয়ে মাতুয়াইলে আসে স্বপন। মহাসড়কে সেন্টু সিএনজি পাম্পের পাশে রাস্তার নিচে কাভার্ড ভ্যান থামিয়ে অপেক্ষা করছিল স্বপন ও তার ভাই রনি।

“হঠাৎ একটি খালি ড্রাম বিস্ফোরিত হলে স্বপনের মাথায় আঘাত লেগে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এঘটনায় স্বপনের ভাই রনি সামান্য আহত হয়েছে বলে জানান ওসি সালাম।

এই পুলিশ কর্মকর্তা জানান, খালি ড্রামে বিস্ফোরণের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ আনা হচ্ছে।