২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ইমরান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্কুলছাত্র ইমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামি  রুহুল আমিন সোহাগকে (২৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 02:00 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

সোহাগ সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা ও ট্রাক শ্রমিক ইউনিয়েরন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

পরে রাতেই তাকে সিরাজগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হবে বলে উপ-পরিদর্শক মানিক জানান।

গত ১৫ সেপ্টেম্বর দুপুরে শহরের দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লার বাসিন্দাদের বিরোধের জেরে সংঘর্ষ বাধলে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে খুন হয় সিরাজগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইমরান হোসেন।

এ ঘটনায় ইকবাল খান কুন্নু থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সোহাগ ওই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার আঘাতেই ইমরানের মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।