গোপালগঞ্জে মহেন্দ্রর ধাক্কায় শিশু নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় মহেন্দ্রর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মালেঙ্গা এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মাসুদ আলী স্বপন বলেন, স্কুল ছুটির পর অন্তর বাড়ি যাচ্ছিল। পথে সড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী মহেন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
“সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
