গাজীপুরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. শাহাবুদ্দীন সিটি কর্পোরেশনের বারবৈকা এলাকার ইব্রাহিম সওদাগরের ছেলে। তিনি পুরনো গাড়ি ও যন্ত্রাংশ কেনাবেচার ব্যবসা করতেন।
জয়দেবপুর থানার এসআই মো. হাসান জানান, বুধবার গভীর রাতে বারবৈকা এলাকায় এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে শাহাবুদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ সময় তাকে আটকে রেখে দুর্বৃত্তরা ঘরে ঢোকে এবং ধারালো ছুরি দিয়ে শাহাবুদ্দীনকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।
এসআই হাসান জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দীনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
