প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
কন্যা শিশু ও নারী শিক্ষার উন্নয়নে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে কমনওয়েলথ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নতুন এই উদ্যোগের বিষয়টি জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা।
বুধবার বিকালে নিউ ইয়র্কের হোটেল গ্রান্ড হায়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক ব্রিটিশ উপনিবেশিক দেশগুলোর জোটের মহাসচিব।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের বিষয়টি এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন বলে জানান শামীম চৌধুরী।
সে সময় বাংলাদেশে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়।
কন্যা শিশু ও নারী শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেন কমলেশ শর্মা।
কমনওয়েলথ মহাসচিব আগামী ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ সফর করবেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি দীপু মণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব একেএম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
