লালমনিরহাটে ৩ যুবকের যাবজ্জীবন
ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত।
রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের আতোয়ার রহমানের ছেলে খতিয়ার রহমান (৩০), সারডুবী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আইনুল ইসলাম (৩১) ও কালীগঞ্জ উপজেলার মদাতী গ্রামের আব্দুর রউফের ছেলে আরব আলী (২৯)।
লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, ২০০৪ সালের ২০ জানুয়ারি রাতে সাজাপ্রাপ্ত ওই তিন আসামি হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষণ করে।
পরদিন ২১ জানুয়ারি ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
